তারেক রহমান কি আমাদের মেরে ফেলতে চান? প্রশ্ন ডা. মাহমুদা মিতুর
রাজনীতি
প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে পরপর দুই দফা ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর কানাইঘাট উপজেলার নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে অংশ না নিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে গেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে চারটার দিকে তাঁরা সার্কিট হাউজে পৌঁছান।
সার্কিট হাউজে পৌঁছানোর পর কানাইঘাট উপজেলায় নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন কি না, সে বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে এনসিপির কানাইঘাট উপজেলার দায়িত্বশীল বোরহান উদ্দিন ইউসুফ বলেন, গোলাপগঞ্জে হামলা হয়েছে শুনেছি। আমাদের অনুষ্ঠান এখনো স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না এ ব্যাপারেও জানানো হয়নি। আমরা জানি সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আসবেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল তিনটা থেকেই কানাইঘাটে পদযাত্রা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করার সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর লক্ষ্য করে ❝ভুয়া ভুয়া❞ স্লোগান দিতে থাকেন স্থানীয় লোকজন। উপজেলা অডিটোরিয়ামে নির্ধারিত অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও একই স্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেটে অবস্থিত নূর ম্যানশনের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হয়। এরপর গাড়িবহর হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালে সেখানেও আবার হামলার শিকার হয়। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনসিপির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। যদিও ইটপাটকেল নিক্ষেপকারীদের মধ্যে কাউকে নির্দিষ্ট কোনো দলের নামে স্লোগান দিতে শোনা যায়নি।
সিলেট, এনসিপি, রাজনীতি