১০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ৯ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্থান পেয়েছেন ৯ জন।

রবিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির নেতারা বলেন, তরুণ নেতৃত্ব, সুশাসন ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে তারা প্রার্থী বাছাই করেছেন।

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. কামাল আহমেদ। একই জেলায় হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরীকে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে আবু রুকিয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ওবায়েদ আহমেদ, কানাইঘাটে বোরহান উদ্দিন ইউনূস, ওসমানীনগরে হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, উপজেলা, চেয়ারম্যান, পৌরসভা, মেয়র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ