০৮ মে ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের ন্যাচারাল পার্কে ‘কেবল কার, রোপওয়ে ও হ্যাঙ্গিং ব্রিজ’ নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৬ ২:০৪ অপরাহ্ন


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ককে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে কেবল কার, রোপওয়ে, হ্যাঙ্গিং ব্রিজসহ নানা বিনোদন সুবিধা যুক্ত করা হবে।

শুক্রবার (৮ মে) সকালে সিলেট বিমানবন্দরের পাশে জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রায় ৪২ থেকে ৪৩ একর জায়গাজুড়ে এই পার্কের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পরিষদ এ প্রকল্পের মাস্টারপ্ল্যান করছে এবং সরকারও এতে অর্থায়ন করবে। এটিকে একটি বড় টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করার পরিকল্পনা আছে। এখানে ‘কেবল কার’ থাকবে, যেটা ছাতকের রোপওয়ের মতো হবে। এছাড়া রোপ ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজসহ অনেক কিছু থাকবে।

মন্ত্রী বলেন, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব বয়সী মানুষের বিনোদনের বিষয়গুলো মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণে পরিণত হবে।

বিমানবন্দরের পাশেই পার্ক হওয়ায় নিরাপত্তা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন তুললে মন্ত্রী বলেন, এখানে উচ্চতা ৯১ ফুটের মধ্যে রাখতে হবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই সবকিছু করা হবে। তাছাড়া প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েই প্রকল্প বাস্তবায়ন করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, পর্যটন, জেলা পরিষদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ