শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী শুক্রবার (৮ মে) সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় তিনি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ)-এর নতুন ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর সকাল ১১টায় বিমানবন্দরসংলগ্ন জেলা পরিষদের ন্যাচারাল পার্ক ‘বাইশটিলা’ পরিদর্শন করবেন।
জুমার নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় তিনি তাঁর বাসভবনে সিলেট মহানগর বিএনপির ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
বিকেল ৫টায় ‘শজিবু লিকোন টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।
এ ছাড়া সন্ধ্যা ৭টায় উইন্ডোস হোটেল-এ ক্যাডেট কলেজ ক্লাব সিলেট লিমিটেড (সিসিসিএসএল) আয়োজিত এক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
খন্দকার মুক্তাদির, সিলেট সফর, বাণিজ্যমন্ত্রী, সিলেট বিএনপি, উইন্ডসর হোটেল