০৬ মে ২০২৬

রাজনীতি / সরকার

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশইনের সম্ভাবনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস, ঢাকা

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

ছবিঃ স্বরাষ্ট্রমন্ত্রী। ফাইল ছবি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই।


তিনি আরো বলেন, তারপরেও আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।


আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি মনে করি এ ধরনের (পুশইন) কোনো ঘটনা ঘটবে না।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, বিজেপি জয়, সীমান্ত নিরাপত্তা, বর্ডার গার্ড বাংলাদেশ, জেলা প্রশাসক সম্মেলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ