যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ১০:০৮ অপরাহ্ন
সিলেটে চোরাই পথে আসা আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য ও ট্রাক গাড়িসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত-রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে পণ্য বহনকারী গাড়িসহ দুজনকে আটক করে পুলিশ।
জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে একটি ট্রাক গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১২৫ বস্তা জিরা, ১০ বস্তা ফুসকা, ৪ হাজার ৩২০ পিস রেড বুল, (ঢাকা মেট্রো-ড: ১১-৮৪৪৪) গাড়ির চালক ও সহকারীকে আটক করে পুলিশ। আটক গাড়ী চালক হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মো. সায়দার আলীর ছেলে মো. রতন আলী (২৩) ও একই থানাধীন চক চৌবিলা এলাকার মৃত সাত্তার প্রামানিকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু তাহের দেওয়ান বলেন-গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ গাড়ির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ২৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।
বর্তমানে আটক হওয়া পণ্যবাহী গাড়ি, চালক ও সহকারী শেরপুর হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট, ওসমানীনগর, চোরাই পণ্য, আটক