০৮ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিনোদন

সালমান শাহর কবর থেকে দেহাবশেষ তুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

ছবিঃ সালমান শাহ

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়ার অফিস আদেশের একটি অনুলিপি ইতিমধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এর চার দিন পর, ২৪ মে আদালত ওই আবেদন মঞ্জুর করে। একই আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়।

তবে অনুমতি মেলার প্রায় এক মাস পর পরিস্থিতি নতুন মোড় নেয়। গত ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। তবে এরপরও প্রক্রিয়া থেমে থাকেনি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগ করে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদালতের নির্দেশে গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি করেন তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম যিনি এখন আবার দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিলের আবেদনও করেছেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিনোদন, সালমান শাহ, ময়নাতদন্ত, বিচার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ