০৫ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মনিরা শারমিন নন, গেজেটে এমপি হিসেবে নুসরাত তাবাসসুমের নাম

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৫ মে, ২০২৬ ২:৩০ অপরাহ্ন


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একটি আসনে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সোমবার রাতে গেজেট জারি করা হয়েছে।


ইসি সূত্র জানায়, নির্ধারিত প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ে বৈধতা পাওয়ায় নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


সংরক্ষিত আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, মনোনয়নপত্র যাচাই শেষে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং সে অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়েছে।


এর আগে একই আসনে মনোনয়ন দেওয়া মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হয়। সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্ধারিত সময় পূরণ না হওয়ায় তার মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি বলে জানায় ইসি।


পরে নির্ধারিত সময়ের শেষদিকে মনোনয়ন জমা দেন নুসরাত তাবাসসুম। প্রথমে তা গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে।


এদিকে মনিরা শারমিন প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করলেও আদালত বিষয়টি শুনতে অনাগ্রহ দেখায়। ফলে আইনি জটিলতা না থাকায় ইসি গেজেট প্রকাশের পথে এগোয়।


নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, আদালত থেকে কোনো স্থগিতাদেশ না আসায় নির্ধারিত নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

নুসরাত তাবাসসুম, সংরক্ষিত নারী আসন, নির্বাচন কমিশন, এমপি গেজেট, মনোনয়ন বাতিল, মনিরা শারমিন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ