জাতিসংঘ ফোরামে অংশ নিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মীসভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সন্ধ্যা ছয়টার দিকে আয়োজিত এই সভায় সিলেট মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধানমন্ত্রী সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একইসঙ্গে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য দেন এবং নতুন প্রজন্মকে দেশগঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মীসভা শেষে গাড়িবহর নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসীনা রুশদীর লুনা এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন মিলনসহ অন্যরা।
কর্মীসভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান, সিলেট বিএনপি, কর্মীসভা, শিল্পকলা একাডেমি, সিলেট রাজনীতি