চুনারুঘাটে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করতে গিয়ে সঙ্গীর গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে গভীর রাতে একদল ডাকাত প্রবেশের চেষ্টা করে। বৃষ্টির সুযোগে তারা রান্নাঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন শব্দ পেয়ে জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। এতে ডাকাত দলের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
একপর্যায়ে গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে এক ডাকাত গুলি ছোড়ে। তবে অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি একই দলের সদস্য সাইফুল ইসলামের (৩২) মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গীর মরদেহ ফেলে রেখে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
এদিকে মঙ্গলবার সকালে খবর পেয়ে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সাইফুল ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, অন্ধকারে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্যের মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বড়লেখা ডাকাতি, সঙ্গীর গুলিতে মৃত্যু, মৌলভীবাজার অপরাধ, সাইফুল ইসলাম, পুলিশের অভিযান