শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বালুবিহীন ৬ ট্রাক জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ৬:২০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুবিহীন ৬টি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে শ্রীমঙ্গল থানার উদ্যোগে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকগুলো আটক করা হলেও ট্রাকগুলোতে কোনো বালু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ট্রাকগুলো জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক মুন্না বলেন, আটক ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ বালু উত্তোলনসহ সকল ধরনের অনিয়ম রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, আটক