দোয়ারাবাজারে মাদক সেবনের অভিযোগে যুবককে এক বছরের কারাদণ্ড
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মামুন অর রশিদ (২৮) তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দণ্ডপ্রাপ্ত মামুন অর রশিদ ইয়াবা সেবন করে মাঝেমধ্যে তার মা-বাবার সাথে খারাপ আচরণ করত। সম্প্রতি নেশাগ্রস্ত তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে ভাংচুর করেন। স্থানীয়রা তার এসব কর্মকান্ডে অতীষ্ট হয়ে আজ দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডদেশ প্রদান করেন।
এদিকে কারাদণ্ড প্রদানের পর তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ বলেন, এই যুবক ইয়াবা সেবন করে তার মা-বাবার সাথেও খারাপ আচরণ করে বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদে ভাংচুর করেছে। তাকে আটক করে নিয়ে আসলে তার বাবার উপস্থিতিতেই কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদক, অপরাধ, কারাদণ্ড, সুনামগঞ্জ