জগন্নাথপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট নগরীতে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে অভিযানে দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকার ‘অতিথি’আবাসিক হোটেলের ২০১ নম্বর কক্ষে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন পুরুষ ও একজন নারীসহ দুজনকে আটক করা হয়।
পরে বিকেল ৫টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তিনজন পুরুষ ও একজন নারীসহ আরও চারজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন— মোঃ ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মোঃ বাবুল মিয়া (৩৭) ও জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)।
পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং-২৩১ এবং কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৮৮৮ দায়ের করা হয়েছে। পরে আটক সবাইকে সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
অভিযানের পর ‘অতিথি’ও ‘সুফিয়া’— নামে দুইটি আবাসিক হোটেলই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট ডিবি অভিযান, অনৈতিক কাজ, হোটেল সিলগালা, সিলেট মহানগর পুলিশ, গ্রেপ্তার অভিযান