১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কোম্পানীগঞ্জে বালু তোলার সময় চাপা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

ছবিঃ ফয়জুর রহমান

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ পাথর কোয়ারি–সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর তোলার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত দুইটার দিকে রজ্জুপথে বালু ও পাথরের চাপায় তিনি আহত হন। পরে তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম ফয়জুর রহমান (৩০)। তিনি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরাতন মেঘারগাঁও গ্রামের বাসিন্দা।।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান সোমবার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারি–সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়েছিলেন। রাতে বালু খুঁড়তে গিয়ে ধসে পড়ে চাপা পড়েন ফয়জুর রহমান। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করেন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রজ্জুপথ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতেই ফয়জুর রহমান গিয়েছিলেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কোম্পানীগঞ্জ, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ