প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনা, সিলেটে জামায়াতের উদ্বেগ
রাজনীতি
প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
মালয়েশিয়ার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন, কর্মীদের অবস্থান বৈধকরণ এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সকালে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়ার ওপর নির্ভর না করে সরকার একাধিক দেশের শ্রমবাজার চালু ও সম্প্রসারণে কাজ করছে। যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের জন্য ভিসা নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমন্বয় করে সমস্যার সমাধান করা হচ্ছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে। যারা দুর্ঘটনা বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মারা গেছেন, তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আবার যারা বিদেশে অবস্থান করতে চান, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে এ বাজার খুলতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার পাশাপাশি যৌথ উদ্যোগেও কিছু কার্যক্রম শুরু হয়েছে, যা শিগগিরই সুফল দেবে বলে আশা করা হচ্ছে।
সিলেট, প্রবাসী কল্যাণমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন, কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়া