কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
সিলেট বিভাগের অধিকাংশ নদ-নদীর পানি কমলেও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পর্যবেক্ষণ কেন্দ্রে পানির স্তর এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। তবে অন্য সব গুরুত্বপূর্ণ নদীতে পানি কমতে থাকায় এবং সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় তাৎক্ষণিকভাবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টার বন্যা তথ্য কেন্দ্রের বুলেটিনে দেখা যায়, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানির স্তর ৯ দশমিক ৭৮ মিটার, যা বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ স্টেশনের পানির স্তরে কোনো পরিবর্তন হয়নি।
অন্যদিকে কুশিয়ারার অমলশীদ, শেওলা, শেরপুর ও মার্কুলী স্টেশনসহ সুরমা নদীর সিলেট, সুনামগঞ্জ ও ছাতক স্টেশনে পানির স্তর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর সিলেট স্টেশনে পানি বিপৎসীমার ১ দশমিক ১ মিটার এবং সুনামগঞ্জ স্টেশনে ৮২ সেন্টিমিটার নিচে রয়েছে।
বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত হয়নি। যদিও লাতুতে ৭০ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩৮ মিলিমিটার এবং কমলগঞ্জ ও দক্ষিণবাগে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবু সামগ্রিকভাবে নদ-নদীর পানির স্তর নিম্নমুখী রয়েছে।
পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানির স্তর স্থিতিশীল থাকতে পারে বা ধীরে ধীরে আরও কমতে পারে। ফলে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে নতুন করে বন্যার শঙ্কা নেই। তবে উজানে ভারী ও টানা বৃষ্টিপাত হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ফেঞ্চুগঞ্জ, কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জে পানি, সিলেট বন্যা, সিলেটের নদীর পানি, বিপৎসীমা, বন্যা পূর্বাভাস, বন্যা তথ্য কেন্দ্র, পাউবো, সুরমা নদী, সিলেট সংবাদ