রাজনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ১:০৭ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে চা শ্রমিক আশালতা গোয়ালা (৬০) নামে এক নারী শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধ করার ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আরও দুই আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেউন্দি চা বাগানের বাসিন্দা অঞ্জলি চাষা (লিনা), কৃষ্ণনা ঘোষ ও বিনতি কানু।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক শনিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আশালতা গোয়ালার এক স্বজন পাঁচজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার সকালে দেউন্দি চা বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন চা শ্রমিকেরা। বাগানের কারখানার সামনে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, একজন প্রবীণ নারী শ্রমিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে চা বাগানের শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, নারী সংগঠনের নেত্রী খাইরুন আক্তার, শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ, ইউনিয়ন পরিষদের সদস্য কার্তিক বাগতি এবং লস্করপুর ভ্যালির ছাত্র, যুব ও নারী শ্রমিক প্রতিনিধিরা।
বাগানের এক শ্রমিক নেতা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) পারিবারিক বিরোধের জেরে শিবু ও প্রশান্ত গোয়ালার পরিবারের কয়েকজন নারী আশালতা গোয়ালার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।
হবিগঞ্জ, চুনারুঘাট, দেউন্দি চা বাগান, আশালতা গোয়ালা, চা শ্রমিক, চা বাগানে হামলা, গরম পানি ঢেলে হামলা, তিনজন গ্রেপ্তার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন