দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও উন্নয়ন ভাবনা শুনতে শুরু করেছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ধর্মপাশা উপজেলা পরিষদের সভাকক্ষে তিনি এ গণশুনানির আয়োজন করেন।
নির্বাচনের আগে তিনি জনগণের কথা সরাসরি শোনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গণশুনানির আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় এ ধরনের গণশুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
দুই ধাপে অনুষ্ঠিত ওই গণশুনানিতে ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, হাওর থেকে পানি নিষ্কাশন, গোরস্থানে মাটি ভরাট ও গাইডওয়াল নির্মাণসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এলাকার সমস্যা চিহ্নিত হলে সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। গণশুনানির মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে সাংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়—এমপির আশপাশে থাকা নেতারা প্রায়ই নিজেদের কথাই বেশি বলেন, সাধারণ মানুষের কথা উঠে আসে না। এমনকি দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের কথাও অনেকে বলেন না।
তিনি বলেন, জনগণের কথা সরাসরি শুনতেই এই উদ্যোগ। আমার কোনো ভুল থাকলে ধরিয়ে দেবেন। কোনো বিষয় বলতে সংকোচবোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা অভিযোগ বক্সে জানাতে পারবেন।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের কোনো অন্যায় বা অনিয়মের বিষয়ও যেন জনগণ নির্ভয়ে জানান।
ধর্মপাশা, গণশুনানি, এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ