বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘সীমিত’ : মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ২:২০ অপরাহ্ন
সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় ৩৪২ ধারায় জবানবন্দি শেষে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং ষড়যন্ত্রমূলক।
মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন তিনি। শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষীই অভিযোগ করেননি। শুরুতে এজাহারেও আমাদের নাম ছিল না, পরে সম্পূরক অভিযোগপত্রে আমাদের যুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, আজ আমরা ৩৪২ ধারায় জবানবন্দি দেওয়া শেষ করেছি। আমরা আদালতের প্রতি আস্থা রাখি। ন্যায়বিচার হলে আমরা সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হব।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত–এর সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় এই মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের অপেক্ষায় রয়েছে।
আরিফুল হক চৌধুরী, সিলেট, মামলা, সুরঞ্জিত সেনগুপ্ত