২৩ এপ্রিল ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

রাজনৈতিক উদ্দেশ্যে বানোয়াট মামলা, বিএনপিকে দুর্বল করার চেষ্টা: জিকে গউছ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ২:১৬ অপরাহ্ন

ছবিঃ জি কে গউছ

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করেছেন সরকারদলীয় হুইপ ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩৪২ ধারায় জবানবন্দি শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য এই মামলায় সরাসরি আসামি করা হয়েছে।

তিনি বলেন, প্রথম এজাহারে আমাদের নাম ছিল না। পরবর্তীতে সম্পূরক চার্জশিটের মাধ্যমে আমাদের যুক্ত করা হয়। এটি সাংগঠনিকভাবে বিএনপিকে দুর্বল করার একটি অপচেষ্টা।

গউছ আরও বলেন, আমরা আদালতে আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচারের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, ২০০৪ সালের ওই গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে বিচারপ্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, জিকে গউছ, সুরঞ্জিত সেনগুপ্ত, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ