আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার স্থানীয় বিএনপি নেতা মো. আলী হোসেন (৫৫) আর নেই। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেনের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নিয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বানিয়াচং, আলী হোসেন, বিএনপি নেতা, মৃত্যুসংবাদ, হবিগঞ্জ