আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
চলতি বছরের বিদায়ী মার্চ মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের অন্যান্য বিভাগের তুলনায় সিলেটে দুর্ঘটনার সংখ্যা তুলনামূলক কম হলেও হতাহতের ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা এবং আঞ্চলিক সড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বেশি লক্ষ্য করা গেছে।
বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষ, বেপরোয়া গতি এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে। পাশাপাশি সড়কে পর্যাপ্ত রোড সাইন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোটরসাইকেল ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে।
দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি সড়কে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ চালক তৈরির উদ্যোগ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, মহাসড়কে আলোকসজ্জা বাড়ানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ করেছে।
সিলেট সড়ক দুর্ঘটনা, যাত্রী কল্যাণ সমিতি, মার্চ দুর্ঘটনা রিপোর্ট, নিহত আহত সিলেট, সড়ক নিরাপত্তা