আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে প্রান্ত দাস হত্যার আসামি চান মিয়ার বিরুদ্ধে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গ্রামের আখড়া মাঠে বাউসী গ্রামবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাবিত্রী দাস, সুরঞ্জনা দাস, জনাধন সূত্রধর, নিহত প্রান্ত দাসের ভাই শিমুল দাস, রজতকান্তি দাস, কামিনী দাস, পবিত্র বৈষ্ণব, নাঈম মিয়া, পংকজ চক্রবর্তী ও শিতেশ তালুকদারসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, গত বছরের ২৩ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান মিয়া, তার ছেলে সাকিল ও সহযোগীরা প্রকাশ্যে প্রান্ত দাসকে হত্যা করেন। পরে চান মিয়া হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আরও বেপরোয়া হয়ে ওঠেন।
তাদের দাবি, তিনি গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিচ্ছেন, ১৪৪ ধারা জারি থাকা জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন এবং প্রতিবাদ করলে হত্যার হুমকি দিচ্ছেন। এতে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হয়েছে।
গ্রামবাসী দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, চান মিয়ার এসব কর্মকান্ডের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
দিরাই, মানববন্ধন, প্রান্থ দাস হত্যা, চান মিয়া, গ্রামবাসীর প্রতিবাদ