সিলেট সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী আব্দুর রহমান আফজাল
রাজনীতি
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ১১:২০ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে মেয়র প্রার্থী করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
দলীয় সূত্র জানায়, সিলেটে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই আফজালকে প্রার্থী করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগর রাজনীতিতে সক্রিয় এবং দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
একই ঘোষণায় ঢাকা উত্তর ও দক্ষিণ, কুমিল্লা এবং রাজশাহী সিটি করপোরেশনেও দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
সিলেট, সিটি করপোরেশন, স্থানীয় নির্বাচন, মেয়র