২৭ মার্চ ২০২৬

দৈনন্দিন

সুরমা নদীতে নাব্যতা সংকট, সিলেটে আটকা ৫ লাখ লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন


সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের নিচে সুরমা নদীতে নাব্যতা সংকটের কারণে প্রায় ৫ লাখ লিটার ডিজেলবাহী জাহাজ আটকা পড়েছে। এতে করে জ্বালানি সরবরাহে সাময়িক চাপ তৈরি হলেও বিকল্প ব্যবস্থায় তেল উত্তোলন শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গত চারদিন আগে ফতুল্লা এলাকার যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড থেকে ৫ লাখ ৪৪ হাজার ৫৭২ লিটার ডিজেল নিয়ে একটি জাহাজ সিলেট ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকে সুরমা নদী-এর নাব্যতা সংকটের কারণে জাহাজটি কাজিরবাজার ব্রিজের নিচে এসে আটকে পড়ে।

জাহাজ ‘এমটি রিভার লিংক’-এর চালক মাস্টার মো. রবিউল জানান, “আমরা চারদিন আগে ফতুল্লা থেকে তেল নিয়ে রওনা দিয়েছিলাম। কিন্তু নদীর পানি কম থাকায় জাহাজ আটকে গেছে। আপাতত পাইপ বসিয়ে সরাসরি লরিতে তেল তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, জাহাজ থেকে অন্তত ১ লাখ লিটার তেল সরানো গেলে পুনরায় জাহাজটি সচল হয়ে সরাসরি ডিপোতে পৌঁছাতে পারবে।

এদিকে, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, “জ্বালানি তেলের ঘাটতি মোকাবেলায় নদীপথে তেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নাব্যতা সংকটের কারণে জাহাজটি আটকে গেছে। এখন পর্যন্ত পাইপ বসিয়ে প্রায় ২৫ হাজার লিটার তেল উত্তোলন করে ডিপোতে পাঠানো হয়েছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সুরমা নদী, নাব্যতা সংকট, ডিজেল, জ্বালানি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ