০৩ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য পরীক্ষা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন


থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি।


রোববার (২ আগস্ট) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট (স্মাইল)-এর উদ্যোগে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।


থ্যালাসেমিয়াবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কর্মসূচিতে অংশ নেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগের প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট ডা. আবু ইউসুফ মো. নাজিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তুহিন বড়ুয়া তমাল এবং একই হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মো. বেঞ্জামিন।


এ ছাড়া স্মাইলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।


কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয় পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।


একই দিন আয়োজক সংগঠন স্মাইলের উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথক একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

থ্যালাসেমিয়া প্রতিরোধ, স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা কর্মসূচি, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্মাইল, বৃক্ষরোপণ কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ