দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২১ মার্চ, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ঈদের নামাজে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নামাজ শেষে তাঁরা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘জনগণ আমাদের ওপর আকাশসম প্রত্যাশা নিয়ে আস্থা রেখেছে। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ চলছে।
সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত জেলার প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী।
ঈদের জামাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
সিলেট, বাণিজ্যমন্ত্রী, ঈদ, দ্রব্যমূল্য