দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১৬ মার্চ, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ ও সিলেট জেলায় সরকারি সফর করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকার বেইলী রোডের নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। বিকাল ৩টায় কটিয়াদী জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।
এরপর বিকাল সাড়ে ৩টায় কটিয়াদি উপজেলার পশ্চিম ফিকামারা গ্রামে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার বাড়িতে যাবেন তিনি। সেখানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জ্ঞাপন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হস্তান্তর করবেন।
পরে সেখান থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টার দিকে সিলেটে মন্ত্রীর নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
পরদিন বুধবার (১৮ মার্চ) সকালে নিজ বাসভবনে অবস্থানের পর জৈন্তাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলায় পৌঁছে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের গৃহীত কার্যক্রমও পরিদর্শন করবেন।
পরে বিকালে সিলেটের নিজ বাসভবনে ফিরে রাত্রিযাপন করবেন।
এছাড়া ঈদের দিন তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, ২২ মার্চ মন্ত্রী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাবেন। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করবেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এরপর তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে কেল্ডা খাল খনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং পর্যটন স্পটের নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করবেন।
সফর শেষে মন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই সফরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামসহ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা সফরসঙ্গী থাকবেন।
সিলেট, কিশোরগঞ্জ, আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়