আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে নিয়মিত লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিয়মিত লার্ভা ধ্বংস কার্যক্রমের মাধ্যমে নগরে মশার বিস্তার রোধে এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর নয়াসড়ক এলাকায় (১৬ নম্বর ওয়ার্ড) বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া মশক নিধন কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে লার্ভা ধ্বংস, ফগিং এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গ, সিলেট, সিসিক