চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কে পাথরবাহী ট্রাকের চাপায় দায়িত্বপালনকালে আতিকুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্তে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জৈন্তাপুর মডেল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট, পুলিশ, মৃত্যু, সড়ক দুর্ঘটনা