তিন দিনের সফরে সিলেটে আসছেন ডা. শফিকুর রহমান
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার ঘোষণাকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী ও আশাজাগানিয়া উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একই সঙ্গে সংস্থাটি সংসদ সদস্য (এমপি) ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী বার্ষিক ভিত্তিতে নবায়ন করে ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বুধবার এক বিবৃতিতে টিআইবি জানায়, এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে। তবে এ পদক্ষেপের পূর্ণ ও টেকসই সুফল পেতে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতিহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ জরুরি বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক লক্ষ্য ছিল সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন।
তিনি বলেন, ‘নির্বাচনী ইশতিহার ও বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের পূর্বশর্ত হচ্ছে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা। দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া সরকারের কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয় এবং উন্নয়ন প্রকল্প ও ক্রয়খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, ঘুষ, অবৈধ লেনদেন, কর ফাঁকি ও অর্থপাচারের ঝুঁকি বাড়তে পারে।’
সরকারি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পূর্বশর্ত হিসেবে সকল সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী বার্ষিকভাবে হালনাগাদ করে প্রকাশের জোর দাবি জানান তিনি।
জুলাই সনদের ৭৪ ধারা অনুযায়ী দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশ এবং তা প্রতি বছর হালনাগাদ করার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে এ বিধানকে সব খাত ও পর্যায়ের সরকারি কর্মচারী এবং রাষ্ট্রীয় বেতন-ভাতা প্রাপ্ত অন্যান্য জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য করার আহ্বান জানানো হয়।
ইফতেখারুজ্জামান বলেন, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার প্রতিফলন। এতে দুর্নীতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতের ব্যাপারে নতুন সরকারের প্রতি জনমনে প্রত্যাশা তৈরি হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি দমনে পদ্ধতিগত ও আইনি সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের কথাও উল্লেখ করেন তিনি।
জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নে সরকারি জোট, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহ, সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি।
টিআইবি, নতুন সরকার, মন্ত্রী-এমপি