১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

শপথের আগে তারেক রহমানের জন্য চা বাগানে বিশেষ প্রার্থনা

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন


বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও সফলতা কামনায় মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা। একই সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা-এর শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ বেশ কয়েকটি স্থানে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমানের জন্যও প্রার্থনা করেন শ্রমিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমান যেন সুস্থ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন—এটাই তাদের কামনা। চা বাগান এলাকার প্রতিনিধি হিসেবে হাজী মুজিবুর রহমানকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়ন করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন-এর সভাপতি বিজয় হাজরা বলেন, চা বাগান এলাকায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করার প্রস্তুতি ছিল। তবে তারেক রহমান সারাদেশে বিজয় মিছিল না করার আহ্বান জানানোয় তারা তা থেকে বিরত থাকেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ এই দিনে ভগবান শিবের কাছে তারেক রহমানের জন্য প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে তাদের দাবি, চা শ্রমিক অধ্যুষিত এলাকার এমপিকে একটি মন্ত্রণালয় দিয়ে কাজের সুযোগ বাড়িয়ে দেওয়া হোক।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, মৌলভীবাজার, বিশেষ প্রার্থনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ