হবিগঞ্জে এনসিপির পদযাত্রার আদ্যোপান্ত: হামলা, ১৪৪ ধারা, পুলিশি বাধা, অভিযোগ
রাজনীতি
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল বলেছেন, ‘আমরার কেন্দ্রীয় নেতা-অখলোর (নেতাদের) উপরে যে অতর্কিত হামলা হইছে, ইগো পূর্বপরিকল্পিত এবং সরকারের মদদে হইছে এবং প্রশাসনিক যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা এইটারে উৎসাহিত করছে।’
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া এক তাৎক্ষণিক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল বলেন, ‘আমার তো ভাই শরীরের রক্ত গরম। আমার বয়স হইতে পারে, দাড়ি হইছে, কিন্তু শরীরের রক্ত গরম। এই ঘটনা যদি আমার সিলেটে ঘটতো, ইনশাল্লাহ তিন-চারটারে আমরা লইয়া পড়লাম ওনে—সোজা হিসাব।’
অ্যাড. আব্দুর রহমান আফজাল বলেন, ‘আমরার কেন্দ্রীয় নেতা-অখলোর (নেতাদের) উপরে যে অতর্কিত হামলা হইছে, ইগো পূর্বপরিকল্পিত এবং সরকারের মদদে হইছে এবং প্রশাসনিক যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা এইটারে উৎসাহিত করছে।’
তিনি বলেন, ‘এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতাছি, মশাল মিছিল করমু। ইনশা-আল্লাহ, ভবিষ্যতে তাইন তাইন রাস্তা দিয়া আইতে হইলে, হয় আমরে রাখতা নাইলে তাইন তাইন থাকতা।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনার গুন্ডা বাহিনীরে সামাল দেউকা (দেন), নাইলে কিন্তু এই গুন্ডা বাহিনীর কারণে আপনারা ক্ষমতা থাকটা পারতা নায়। গুন্ডা বাহিনীরে ঠিক করিলাউকা। যদি ঠিক না করতে পারইন (পারেন), আমরারে কউক্কা (বলেন), আমরা গুন্ডা বাহিনী ঠিক করমু ইনশাল্লাহ।’
সিলেটে এনসিপির নির্ধারিত পদযাত্রা ও পথসভার প্রসঙ্গ তুলে আফজাল বলেন, ‘আগামী ৩০-৩১ তারিখ আমরার সিলেটের প্রোগ্রাম। আমরা বাঁচিয়া থাকতে সিলেটের মাটিতে কোনো ঘটনা হইতে দিতাম না। সরকারকে কইলাম, যদি আপনারা ৩০-৩১ তারিখ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চুল পরিমাণ ঘটনা ঘটে, কোনো কিছু দুর্ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় এবার সরকারকে নিতে হইব এবং এক তীব্র প্রতিবাদ করমু ইনশাল্লাহ।’
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর শহরে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির দাবি, এতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সাতজন আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগও করেছে দলটি।
এ ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪ ধারা চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি, আব্দুর রহমান আফজাল, হবিগঞ্জ সংঘর্ষ, সারজিস আলম, ১৪৪ ধারা