হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ এনসিপির
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গুলশান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে বুধবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ঢাকার শাহবাগ থানার মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার না হলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
তিনি আরও বলেন, ওই মামলায় তার নাম ১০ নম্বর আসামি হিসেবে রয়েছে। আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বরং তিনি প্রকাশ্যেই থাকতে চান।
শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগে আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন, মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পান লতিফ সিদ্দিকী।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আব্দুল লতিফ সিদ্দিকী, শাপলা চত্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিবি, গ্রেপ্তার, মানবতাবিরোধী অপরাধ, ঢাকা