আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত, এ ঋণ শোধ হওয়ার নয়: মাও. হাবিবুর
নির্বাচন
প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলের লালবাগ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব প্রচারণা সামগ্রী অপসারণের কার্যক্রম শুরু করেন তিনি।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি।
তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
তিনি আরও বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন, বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।
নির্বাচনি প্রচারণা, অপসারনণ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৪ আসন, মুজিবুর রহমান