শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রের বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত জেলার সবকটি আসনেই বিএনপী মনোনীত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) এগিয়ে আছেন। এখন পর্যন্ত তিনি পেয়েছেন ১৭ হাজার ৩৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম (রিক্সা) পেয়েছেন ৭ হজার ৬৪ ভোট।
হবিগঞ্জ -২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের ১৫০ কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে বিএনপি প্রার্থী ড. সাখাওয়াত জীবন (ধানের শীষ) ৮ হাজার ৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৩ হাজার ৪২৪ ভোট।
হবিগঞ্জ -৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ১৩৭ কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে বিএনপি প্রার্থী জিকে গউছ (ধানের শীষ) ৩৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা) পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।
হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ১৮৩ কেন্দ্রের মধ্যে ৭৯টির প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল (ধানের শীষ) ৮০ হাজার ৪০৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি) পেয়েছেন ৩১ হাজার ২৯৪ ভোট।
হবিগঞ্জ, নির্বাচন, ধানের শীষ