১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান ভোট দেবেন যে কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন


রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬। নির্বাচনে সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নগরীর শিবগঞ্জ এলাকার স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন তিনি। সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘ভোটের দিন সকাল ৮টার মধ্যে শিবগঞ্জের স্কলার্স হোম প্রিপারেটরি স্কুলে গিয়ে মাওলানা হাবিবুর রহমান ভোট প্রদান করবেন।’

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট সিটির ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল কেন্দ্রটি ৯৭ নম্বর। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার ১ হাজার ৪৩১ জন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত প্রার্থী হাবিব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ