১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-১ আসন

ধানের শীষকে জয়ী করতে একযোগে ভোট চাইলেন সব বিএনপি নেতা

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বিএনপির দেখা মিলল। সভায় উপস্থিত ছিলেন এই আসনের সব হেভিওয়েট নেতারা। সেখানে তাঁরা সকলেই ধানের শীষকে বিজয়ী করতে একযোগে ভোট চাইলেন। 

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আনিসুল হক, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সালমা নজির ও নিজাম উদ্দিন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান।

 

এর আগে দুপুরের পর থেকে জনসভাস্থলে খন্ড খন্ড মিছিল সহকারে যোগ দিতে থাকে পার্শ্ববর্তী বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। একপর্যায়ে পুরো জনসভা এলাকায় জনতার ঢল নামে। 

 

সভায় বক্তারা বলেন, উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনে কামরুলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাঁকে সংসদে পাঠাতে হবে যেনো এই অবহেলিত এই অঞ্চলের মানুষ তাঁদের ন্যায্য মূল্যায়ন পান। তাই ধানের শীষে ভোট দিয়েগ গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে শরিক হতে হবে। বক্তারা আরও বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে ওঠে দলের আদর্শ এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আজ আমরা ঐক্যবদ্ধ। 

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, আমার অভিভাবকতুল্য নেতারা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আজ যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা সবার জন্য অনুকরণীয় হয়ে রইলো। এসময় নেতৃবৃন্দসহ সকল ভোটারদের সকাল-সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। 

 

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য সালমা নজির ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক, সাবেক সহ-সভাপতি নাদির আহমদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১ আসন, কামরুল, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ