০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শাহপরানে ভারতীয় পণ্যসহ ৪জন গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

ছবিঃ অবৈধপণ্যসহ চারজনকে গ্রেপ্তার করছে ডিবি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৮৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধপণ্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চকলেট ও বিস্কুট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের অবৈধপণ্যসহ গ্রেপ্তার ও গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মো. আফুর উদ্দিনের ছেলে মো. আনিছ মিয়া (৩৯), একই এলাকার  মো. আফুর উদ্দিনের ছেলে মো. আলমগীর মিয়া (৩৫) ও মো. হামিদুল্লাহর ছেলে আইনুল হক (৩১) এবং একই জেলার সোনারগাঁও থানার মো. শাহজাহানের ছেলে  মো. মিজানুর রহমান (২৯)।

পুলিশ জানায়- শনিবার  আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন বটেশ্বর সাকিনস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বিপরীতে আব্দুল হান্নান টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনাকালে একটি টয়োটা প্রিমিও মডেলের প্রাইভেটকার আটক করা হয়।

তল্লাশিকালে প্রাইভেটকারটি থেকে ১ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট ও ২৪০ পিস ওরিও বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্যের আনুমানিক মোট মূল্য ৮৫ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা নম্বর ২২, তারিখ ৩১/০১/২০২৬ খ্রিস্টাব্দ, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্টোপলিট্রন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

এসএমপি, ডিবি, অভিযান, অবৈধপণ্য,গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ