পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাধবপুর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পাকা সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঢাকার মিরপুর থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা সোহেল রানা শাহীন (৩২) এবং মাদারীপুরের কালকিনী থানার ডাসার এলাকার নাজমিন আক্তার (২৬)।
র্যাব জানায়, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পূর্ব পাশে পাকা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা ও একটি লাল রঙের ট্রলির ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ২০টি এবং খাকি রঙের স্কচ টেপে মোড়ানো আরও ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২৪ কেজি বলেও জানায় র্যাব।
পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিলেন আটককৃতরা।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, বিদেশী মদ, আটক, জিরো টলারেন্স নীতি, মাধবপুর