১৬ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

লন্ডনে লরিচাপায় কানাইঘাটের যুবক নিহত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে লরিচাপায় আহত সিলেটের তরুণ নাফিউল হক শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুর্ঘটনায় আহত হওয়ার পর পাঁচ দিন চিকিৎসাধীন থেকে সোমবার (১৯ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ব্রাহ্মণ গ্রামের ব্যবসায়ী ফয়জুল করিমের ছেলে। তিনি প্রায় এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান এবং লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি কিছুদিন ধরে ফুড ডেলিভারির কাজ করতেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে ডেলিভারির কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি কালো রঙের গাড়ির দরজা হঠাৎ খুলে দেওয়া হয়। এতে ধাক্কা লেগে শাকিল সড়কে পড়ে যান। ঠিক তখনই একটি লরি তার ওপর দিয়ে চলে যায়।

পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, লন্ডন, সড়ক দুর্ঘটনা, লরিচাপা, কানাইঘাট, সিলেট, যুবক, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ