১৬ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

সংবাদমাধ্যম আল–জাজিরা

‘ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। 

 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিরতির পর পুনরায় এই আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

শুরুতে বলা হচ্ছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন। তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। এটাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

ইতিমধ্যে অনেকগুলি বিষয় আলোচনায় এসেছে। সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, লেবাননে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দেয়, [ইসরায়েলের] অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে এবং বৈরুতে আর কোনও হামলা হবে না।

 

ইরানের সূত্র অনুযায়ী, দেশটির সম্পদ ছাড় হতে যাচ্ছে, এমন কিছু পরিবর্তনও হয়েছে।

 

এটি খুব প্রাথমিক পর্যায় বলে এখনও বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে।

 

সূত্র: আল–জাজিরা। 


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, ইসলামাবাদ টকস, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইরান-ইজরায়েল- যুক্তরাষ্ট্র যুদ্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ