১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. ময়নুল হক বেলাল আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

ছবিঃ ডা. ময়নুল হক বেলাল

ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. ময়নুল হক বেলাল আর নেই

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. ময়নুল হক বেলাল মৃত্যুবরন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দরগা মহল্লা পায়রায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে, শনিবার বাদ এশা দরগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাজার সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী মেডিকেল, কলেজ, প্রাক্তন অধ্যক্ষ, ডা. ময়নুল হক বেলাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ