চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
প্রখ্যাত সাধক ও মরমি গানের কিংবদন্তি দুর্বিন শাহের পুত্র আলম শাহ আর নেই। গতকাল রবিবার (১১ রবিবার) দুপুর ১টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দুর্বিন শাহ ও মোছাম্মৎ সরুফা বেগমের কনিষ্ঠপুত্র ছিলেন আলম শাহ।
প্রয়াত আলম শাহ’র জানাজার নামাজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দুর্বিন টিলায় দাফন সম্পন্ন করা হবে।
আলম শাহ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের দুর্বিন টিলায় ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা সাধক দুর্বিন শাহ ছিলেন তত্ত্ব, মারফতি, ভাটিয়ালি ও মরমি ধারার এক অনন্য সাধক-যাঁর গান জীবন, মৃত্যু, আত্মা আর স্রষ্টার সন্ধান নিয়ে মানুষের হৃদয়ে প্রশ্ন জাগিয়েছে। সেই দুর্বিন শাহের উত্তরাধিকার বহন করলেও আলম শাহ কখনোই তা প্রদর্শনের বিষয় করেননি। তিনি বিশ্বাস করতেন, গান উত্তরাধিকার নয়, সাধনার ফসল।
তিনি ছাতক সিমেন্ট কোম্পানী হাই স্কুলে ৮ম ও ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণি পর্যন্ত পড়লেখা করে ইতি টানেন প্রাতিষ্ঠানিক শিক্ষার। ছোটো বেলা থেকেই মারফতি, মুর্শিদী, হামদ-নাত, আত্মতত্ত্ব ও লোকসংগীতের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ।
আলম শাহের মৃত্যুতে স্থানীয় সংস্কৃতিকর্মী ও লোকসংগীত গবেষকরা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রখ্যাত সাধক, দুর্বিন শাহ, গীতিকার, আলম শাহ,