বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে শেষ দিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করেছে সিলেট টাইটান্স। ফলে ঢাকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়াল ১৮১ রান।
২০তম ওভারে সিলেট টাইটান্স যোগ করে ১৭ রান। জিয়াউর রহমানের করা ওই ওভারে একটি করে ছক্কা হাঁকান ইথান ব্রুকস ও মেহেদী হাসান মিরাজ। যদিও ওভারের মাঝেই মঈন আলী বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হন।
শেষ দুই ওভারে ৪৫ এবং শেষ পাঁচ ওভারে মোট ৭৬ রান তোলে সিলেট। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৯২ রানে আটকে থাকা দলটি পরের ছয় ওভারে যোগ করে আরও ৮৮ রান—যা পুরো ইনিংসের চিত্রটাই বদলে দেয়।
ঝড় তোলেন মঈন আলী। মাত্র ৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও ২ চারে তিনি করেন ২৮ রান। তার সবগুলো রানই আসে ১৯তম ওভারে নাসির হোসেনের বলে। এছাড়া চতুর্থ উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও আরিফুল ইসলামের ৬২ রানের জুটি শেষ দিকের গতি বাড়িয়ে দেয়।
শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং ঝড়ে ১৮০ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালসকে ১৮১ রানের লক্ষ্য ছুড়ে দেয় সিলেট টাইটান্স।
সিলেট, বিপিএল, সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস