০৮ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএল

সিলেটের মাঠে ছয় ম্যাচে হার নোয়াখালীর, রাজশাহীর জয়ের হ্যাটট্রিক

সিলেট ভয়েস স্পোর্টস

প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ৫:২২ অপরাহ্ন


একের পর এক ম্যাচ হেরেই চলেছে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। টানা ষষ্ঠ ম্যাচ পরাজয় সঙ্গী হলো খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে মাঠে নামা দলটির। আজ (বৃহস্পতিবার) তাদের ৪ উইকেট আর ১ ওভার হাতে রেখে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

নাজমুল হোসেন শান্তর রাজশাহীর এটি টানা তৃতীয় জয়। সবমিলিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেলো দলটি। লক্ষ্য ছিল ১৫২ রানের। তানজিদ হাসান তামিম ঝড় তুলতে না পারলেও ওপেনিংয়ে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ৫ ওভারের জুটিতে তারা পায় ৪৭ রান। তানজিদ তামিম ২০ বলে ২১ করে মেহেদী হাসান রানার বলে বোল্ড হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ১। তবে মোহাম্মদ ওয়াসিম মারকুটে ব্যাটিংয়ে দলকে জয়ের পথ গড়ে দেন। ৩৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে দিয়ে যান ওয়াসিম।

এরপর মুশফিকুর রহিম ১৮ বলে ১৯, ইয়াসির আলী ৬ বলে ৯ আর এসএম মেহরব ৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে জয় পেতে কষ্ট হয়নি রাজশাহীর। রায়ান বার্ল ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

মেহেদী হাসান রানা ২৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এর আগে সৌম্য সরকারের ৫৯ ও মোহাম্মদ নবির ৩৫ রানে ভর করে নোয়াখালী দাঁড় করায় ৫ উইকেটে ১৫১ রান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর উদ্বোধনী জুটি হয় ৫৭ রানের। ৪ চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাত হোসেনকে আউট করেন রিপন মন্ডল।

তিনে নামা মাজ সাদাকাত ৭ রান করে রিপনকে ক্যাচ দেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলে। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি আদায় করে নেন সৌম্য সরকার। দুই উইকেট পড়ার পর তাকে সঙ্গে দেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুজনের জুটি হয় ৪০ রানের। ৬ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৫৯ রানে সৌম্যর বিদায়ে ভাঙে জুটি। দলীয় ১২৩ রানে তাকে ফিরিয়ে নোয়াখালীর তৃতীয় উইকেট তুলে নেন হাসান মুরাদ। ৩ ছক্কা ও ১ চারে নবি ২৬ বলে ৩৫ রান করে ১৮.৩ ওভারে আউট হন নবি। রিপন মন্ডল তাকে ফেরান। তার বিদায়ে ৪ উইকেট হারায় নোয়াখালী।

শেষদিকে ৫ মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করে দলের স্কোর ১৫০ স্পর্শ করান। নোয়াখালীর বোর্ডে ২০ ওভার শেষে রান যোগ হয় ৫ উইকেটে ১৫১। অধিনায়ক হায়দার আলী ৩ ও ১ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক। রাজশাহীর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন রিপন। সমান একটি করে বিনুরা, শান্ত ও মুরাদ।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, নোয়াখালী এক্সপ্রেস , রাজশাহী ওয়ারিয়র্স,হ্যাটট্রিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ