১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা বিএনপির শোক

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:১১ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত উপজেলা সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এই দুঃখজনক সংবাদে বাংলাদেশের রাজনীতি ও নেতার পরিবারে শোকের ছায়া নেমেছে উল্লেখ করেন।

 

শোকবার্তায় তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

 

তারা বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয় এটি একটি জাতির ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।’

 

পাশাপাশি দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কোরআন খতম হবে। তারা সাত দিনের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীসহ উপজেলাবাসীকে আহ্বান জানান তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বেগম খালেদা জিয়া মৃত্যু, বিশ্বনাথ উপজেলা বিএনপি শোক, বিএনপির শোক বার্তা, শোক কর্মসূচি বাংলাদেশ, রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ