বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে। গতকাল রাতে সিলেটে অবস্থানকালে ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন এই ক্রিকেটার।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়।
এর কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাঁদের দাম্পত্য ভেঙে দিয়েছে।
জানা গেছে, ইমাদের সঙ্গে সানিয়ার বিয়ে হয় ২০১৯ সালে। দুজনের সংসারে তিন সন্তান আছে।
ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে সানিয়া লেখেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।’
সানিয়া আরও বলেন, তাঁর নীরবতাকে যেন দুর্বলতা মনে না করা হয়। তাঁর দাবি, অনেক দাম্পত্য জীবনের মতো তাঁদের সংসারেও সমস্যা ছিল, কিন্তু তা টিকে ছিল। তিনি স্ত্রী ও মা হিসেবে সংসার বাঁচাতে আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু তাঁর ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করার ইচ্ছা থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাঁদের ভেঙে পড়া সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।
উল্লেখ্য, ইমাদ গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। তাঁর দলের পরের ম্যাচ আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে।
সিলেট, বিপিএল, বিবাহবিচ্ছেদ, ঘোষণা, পাকিস্তানি ক্রিকেটার, ইমাদ ওয়াসিম