জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত চার পরিবারের পাশে প্রশাসন, আর্থিক সহায়তা প্রদান
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সচিব আব্দুল নাসের খান।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই উদ্যোগ সফল করতে প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার।
পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলারব আহ্ববান জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তা সহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এছাড়া বিশ্বের ১২ টি দেশকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।
সিলেট, এনআরবি, বিনিয়োগ, জোন, ডাক ও টেলিযোগাযোগ, মন্ত্রনালয়, সচিব