চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছাবে। সিঙ্গাপুর স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি রওনা হয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফ ওসমান হাদি। তিনি গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
শরিফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চ, জুলাই গণঅভ্যুত্থান, সিঙ্গাপুরে মৃত্যু, হাদি মরদেহ দেশে